মালদা

কালিয়াচক থানার পুলিশের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির

জেলা জুড়ে চলা রক্ত সঙ্কট মোকাবিলায় এবার এগিয়ে এলো পুলিশ কর্মীরা। কালিয়াচক থানার পুলিশের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। থানা সংলগ্ন এলাকায় আয়োজন করা হয়েছিল এই শিবিরের। সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কর্মী এবং পুলিশ আধিকারিকেরা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। এগিয়ে আসেন স্থানীয়রাও। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, কালিয়াচক থানার আইসি সুমন চ্যাটার্জি সহ অন্যান্যরা। কালিয়াচক থানার পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/bYSq9cEQB0A